শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হাওরে পানি নেই, মাছও নেই

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, রাত ১:৪৫
হাওরে পানি নেই, মাছও নেই
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে পানি নেই। নেতিবাচক প্রভাব পড়েছে মৎস্যসম্পদের ওপর। আশঙ্কাজনকহারে কমেছে মাছ। জেলে সম্প্রদায় ও স্থানীয়দের এক কথা ‘হাওরে পানি নেই, দেশীয় জাতের মাছও নেই।’ হাওরের কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছেন। অনেকেই করেছেন পেশা বদল। জীবন ও জীবিকার তাগিদে চলে যাচ্ছেন শহরে।
সরেজমিনে দেখা গেছে, হাওরের ছোট-বড় বাজারগুলোতে এখন দেশীয় মাছের আকাল। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর মাছ এলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ৫০০ টাকা কেজি দরের ছোট মাছ দেড় হাজার টাকায় কিনতে হচ্ছে। তারপরও পানির অভাবে মাছের স্বাভাবিক বৃদ্ধি না ঘটায় আকারও ছোট। ফলে হাওরের মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় লোকজন।
জেলেরা জানান, আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টি ও ঢলের পানিতে হাওর টইটম্বুর থাকে। কিন্তু এবার ভরা বর্ষায় পানি ছিল না। হাওরে মাছের বংশবৃদ্ধি না হওয়ায় ভাদ্র মাসের এই সময়ে সংকট দেখা দিয়েছে। এবার সারা বছরই মাছ কম পাওয়া যাবে। পাশাপাশি পানি না থাকায় হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে।
এমন অবস্থায় থাকলে হাওরের জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হাওরের বাসিন্দারা জানান, এ বছর গোটা হাওরে পানির কোনো প্রবাহ নেই। পানি না থাকায় হাওরের দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেছে।
হাওর উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী এবং বেসরকারি প্রতিষ্ঠান ‘পানি ও পরিবেশ ইনস্টিটিউট’-এর চেয়ারম্যান ইনামুল হক বলেন, ‘হাওরে পানি কমে যাওয়ায় এবং প্রবাহ না থাকায় মৎস্য প্রজনন ব্যাহত হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে মাছের ঘাটতি দেখা দেবে। খাদ্য উৎপাদনও কমে যাবে। এতে করে আগামী প্রজন্ম খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে না। তা ছাড়া হাওরে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পড়তে হবে।
প্রাণী ও মৎস্য বিশেষজ্ঞ আলী আজহার বলেন, পানিবায়ু পরিবর্তনের কারণে হাওরের পানি কমে যাচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে নদীর উৎপত্তিস্থলে পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য ড্যাম তৈরি করে পানি আটকিয়ে দেওয়ায় প্রতিবছর হাওরে পানি কমে যাচ্ছে। এতে হাওর এলাকার বিশাল জনগোষ্ঠীর গতানুগতিক জীবনধারায় পরিবর্তন এসেছে। এবার ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে না।
তিনি আরও বলেন, সাধারণত বর্ষায় কর্মহীন থাকে হাওরের মানুষ। এ সময় মৎস্যজীবীসহ সাধারণ মানুষ হাওরের ভাসান পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এবার হাওরে পানি না আসায় মাছের উৎপাদন কমে গেছে। জেলেপল্লীতে মাছ ধরার উৎসব নেই। তাদের মধ্যে হাহাকার।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এ বছর হাওরে পানি আশঙ্কাজনকভাবে কম এসেছে। ঢলের পানির গ্রোতে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন হয়। পানি কম থাকায় বংশবৃদ্ধি কমে যাওয়ায় হাওরে মাছ নেই। বিশেষ করে দেশীয় মাছের সংকট তীব্র আকার ধারণ করেছে। পানির সঙ্গে জলজ উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক রয়েছে। তিনটি উপাদান মিলেই খাদ্য পিরামিড গড়ে তোলে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১ ঘণ্টা আগে