ব্যাংকে বন্ধক রাখা জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি রফিকের
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ব্যাংকের কাছে বন্ধক রাখা জমি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। ঋণ দেওয়া ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে এ তথ্য উঠে এসেছে। ওই জমির বিপরীতে নেওয়া ঋণের কিস্তির টাকাও তিনি গত ছয় বছরে পরিশোধ করেনি।
ব্যাংকের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১৮ এপ্রিল পৃথক ছয়টি তফসিলভুক্ত রাজধানীর বিভিন্ন এলাকার ১২৬.৭৭ শতক জমি বন্ধক রেখে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) বসুন্ধরা শাখা থেকে ৬০ কোটি টাকা ঋণ নেয় রফিক।
বন্ধকী দলিল নম্বর ৩৯৮৪। বর্তমানে ওই ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকা। বন্ধকী সেই জমির ১৬.৫ শতাংশ ২০১৮ সালের ডিসেম্বরে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কাছে বিক্রি করে রফিক।
এ প্রসঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে রংধনু গ্রুপের অনিয়মের তথ্য জানার পর আমরাও অভ্যন্তরীণ তদন্ত শুরু করি।
তদন্তে এসআইবিএলের সঙ্গে রফিকের প্রতারণার বেশকিছু তথ্য-প্রমাণ উঠে এসেছে।’
আমিনুর রহমান বলেন, রফিক আমাদের শাখায় জমি বন্ধক রেখে তথ্য গোপন করে পুনরায় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থার কাছে বিক্রি করে দিয়েছেন। কেবল ওই প্রতিষ্ঠানের সঙ্গে নয়, এমন আরও বেশকিছু প্রতারণার তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জমি বিক্রি করতে হলে অবশ্যই মূল দলিল সাব-রেজিস্ট্রারের কাছে প্রদর্শন করতে হয়। এখানে দুটি প্রক্রিয়ায় জালিয়াতি হতে পারে। প্রথমত, ব্যাংক ও ঋণগ্রহীতা পরস্পর সম্মিলিতভাবে এটি করতে পারে। সেক্ষেত্রে হয়তো ব্যাংক মূল দলিল না রেখেই ঋণ প্রদান করেছে। দ্বিতীয়ত, যদি ব্যাংক যথাযথ প্রক্রিয়ায় ঋণ দেয় সেক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তারা অনিয়মের সঙ্গে জড়িত। কারণ, এ সময় গ্রাহকের কাছে মূল দলিল থাকার সুযোগ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)