ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় -আব্দুল আউয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ীরা যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হওয়া উচিত। কিন্তু বিনা কারণে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।
গতকাল জুমুয়াবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে আসতে পারবে কিনা এটা জনগণ নির্ধারণ করবেন। কারণ দেশের জনগণই সব ক্ষমতার উৎস।
তিনি বলেন, বগুড়ায় গত ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি। বগুড়ার ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করতে চাই। বগুড়া উত্তরাঞ্চলের রাজধানী, তাই বগুড়ার উন্নয়নের জন্য কাজ করতে হবে। সেজন্য নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া বগুড়ার উন্নয়ন সম্ভব নয়। যারা ১৫ বছর লুটপাট করেছে তাদের বিচার জনগণ অবশ্যই করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।