ব্যবসা চালাতে ভাড়া দিতে হবে ডিএনসিসিকে -প্রশাসক এজাজ
রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ইট, বালু ও পাথরের ঘরসহ আশে-পাশের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্মাণসামগ্রী ব্যবসায়ীদেরকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে ডিএনসিসি। এই সময়ের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে হবে, অথবা তারা বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করবেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের একথা জানান।
মোহাম্মদ এজাজ বলেন, এখানে (গাবতলী বেড়িবাঁধ) অবৈধভাবে দখল করে নানা বাণিজ্যিক কর্মকা- পরিচালিত হচ্ছে। তারা সিটি করপোরেশন থেকে কোনও ধরনের অনুমতি নেয়নি। একটি পয়সাও এখান থেকে সিটি করপোরেশন রাজস্ব পাচ্ছে না। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোনও নোটিশের প্রয়োজন নাই। তারা আমাদের না জানিয়ে দখল করেছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই জায়গা উদ্ধার করা হবে।
ব্যবসায়ীদের সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে হবে, অথবা তারা বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া প্রদান করে ব্যবসা পরিচালনা করবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। কোনও ধরনের অবৈধ ব্যবসা ও অবৈধ দখলদারিত্ব আর চলবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।