ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরপাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নিজ বাড়ির গোয়ালঘরে ওই তেল মজুত করেছিলেন খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম। তাকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা তেল সরকারি দামে বিক্রি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। এ সময় র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উপস্থিত ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে চিনাখড়া বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। স্থানীয় লোকজন জানিয়ে দেন, দোকানের পেছনেই তার বাড়ি। পরে দোকানের পেছনে অভিযান চালিয়ে গোয়ালঘরে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান বলেন, ‘সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে ওই ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য জ্বালানি তেল মজুত করেছিলেন। জব্দ করার পর তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সহকারী পরিচালক মাহমুদ হাসান আরও বলেন, ‘দিনব্যাপী অভিযানে আতাইকুলা, চিনাখড়াসহ চারটি বাজারের ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মজুত করা ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিলেন। এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে যেকোনো পণ্য বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












