মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ব্যবসায়ীকেন্দ্রিক মন্ত্রিসভা কি আদৌ জনবান্ধব?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, রাত ১:৪৭
ব্যবসায়ীকেন্দ্রিক মন্ত্রিসভা কি আদৌ জনবান্ধব?
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় বড় একটি অংশজুড়ে ছিল ব্যবসায়ীরা। বিশেষ করে বাজার ও অর্থনীতি সংশ্লিষ্ট চারটি প্রধান মন্ত্রণালয় অর্থ, বাণিজ্য, শিল্প ও খাদ্যের চার মন্ত্রীই ছিলো পুরোদস্তুর ব্যবসায়ী।
অর্থনৈতিক সংকটের নানা পর্যায়ে সাধারণ মানুষ থেকে সুশীল মহলে বারবার প্রশ্ন ওঠেছে, ব্যবসায়ী মন্ত্রীরা যদি ব্যবসায়ীদের স্বার্থই দেখেন, তাহলে বাজার নিয়ন্ত্রণ কীভাবে হবে, সাধারণ মানুষ কীভাবে সুফল ভোগ করবে।
এ ব্যাপারে সাধারণ মানুষের মতামত, মন্ত্রী এমন হতে হবে, যারা বাজারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বুঝবে। দ্রব্যমূল্যের দাম বাড়লে খেটে খাওয়া মানুষ কতটা ভোগান্তিতে থাকে সে সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন। মন্ত্রী যেন এমন না হয়, যিনি শুধু ব্যবসায়ীদের স্বার্থই দেখবেন, আর সাধারণ জনগণ থাকবে অবহেলিত।
সম্প্রতি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির এক প্রতিবেদনে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণের হার গত ১৫ বছরের তুলনায় সর্বোচ্চ। এবারের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ৫৭.৩৪ শতাংশই ব্যবসায়ী বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিআইবির মতে, বিগত পাঁচ বছরে মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির। বাজার ব্যবস্থাপনায় চরম অস্থিতিশীলতা থাকলেও মন্ত্রী হিসেবে ব্যক্তিগতভাবে টিপু মুনশির সম্পত্তির পরিমাণ পাঁচ বছরে বেড়েছে ২ হাজার ১৩১.১২ শতাংশ।
অন্যদিকে, আরেক ব্যবসায়ী মন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের আয় বেড়েছে ১৬৪ শতাংশ। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয় বেড়েছে ৯১.৪৪ শতাংশ। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের আয় বেড়েছে ২০০ শতাংশের বেশি।
টিআইবির তথ্য অনুযায়ী, সরকারের গত তিন মেয়াদে ১৫ বছরের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের।
এদিকে দেশে খাদ্য মূল্যস্ফীতির উচ্চহারের কারণ হিসাবে বারবার উঠে এসেছে সিন্ডিকেটের নাম। সিন্ডিকেটের নাম উঠলেই আঙুল ওঠেছে ব্যবসায়ীদের দিকে। ব্যবসায়ীদের সামাল দিতে না পারায় ও বাজারে স্বাভাবিকতা আনতে ব্যর্থ হওয়ায় স্বভাবতই সাধারণ মানুষ দুষছেন দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়ী মন্ত্রীদের।
আওয়ামী লীগের তৃতীয়ে মেয়াদে জনগণের সেবক মন্ত্রীদের ব্যবসাকেন্দ্রিক মনোভাব এবার প্রশ্ন জাগিয়েছে, এবারের মন্ত্রিসভায় আবারও ব্যবসায়ীদের সিংহভাগ জায়গা ছেড়ে দিলে আদৌ তাদের দিয়ে দেশের অর্থনীতির উন্নতি এবং বাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনা কি সম্ভব হবে?
এ ব্যাপারে এক সাক্ষাৎকারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, দেশের পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় দেশ চলছে ব্যবসায়ীদের মন-মর্জির ওপর নির্ভর করে। এক্ষেত্রে একজন ব্যবসায়ী মন্ত্রী হলো কি-না, সেটি বড় কথা না। বাস্তবতা হচ্ছে, বড় বড় মন্ত্রীরা ব্যবসায়ীদের কাছে ধরাশায়ী।
গত বছর বিভিন্ন সময়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সিন্ডিকেটের বিষয়ে বলেছেন, সিন্ডিকেটে হাত দিলে বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়বে। মন্ত্রীর সিন্ডিকেট ভাঙতে না পারার বিষয়ে আনু মুহাম্মদ বলেন, বাণিজ্যমন্ত্রীর ব্যবসায়ী পরিচয়ের থেকেও এখানে মুখ্য একজন মন্ত্রী হিসেবে তিনি ব্যবসায়ীদের নিকট কতটা মুখাপেক্ষী। এখানে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী না হয়ে অন্য কোনো পেশার মানুষ হলেও একই ঘটনা ঘটতো বলে জানান এ অর্থনীতিবিদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে