বোমায় বিধ্বস্ত উপত্যকা, সাহায্যের পণ্যের অপেক্ষায় গাজাবাসী
ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে বিধ্বস্ত গাজা উপত্যকা। খাদ্য নেই, আছে পানির সংকটও। বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে চলছে তাদের রাত্রিযাপন। এমন মানবেতর সময়ে ফিলিস্তিনি নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাহায্যের পণ্যবাহী ট্রাক বহরের জন্য। মিসর ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চুক্তির আলোকে প্রতিশ্রুতির এই মানবিক সাহায্যের বহর গাজায় প্রবেশের কথা রয়েছে। তবে কখন, তা জানে না গাজাবাসী।
ইসরায়েলের বিমান থেকে অব্যাহত বোমাবর্ষণে ১০ লাখের বেশি ফিলিস্তিনি হয়ে পড়েছে উদ্বাস্তু। প্রায় ২৪ লাখ মানুষ অধ্যুষিত গাজা উপত্যকাটির মানবিক পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ একে ‘মুত্যু, কষ্ট আর ধ্বংসের নগরী’ হিসেবে বর্ণনা করেছে।
এমন পরিস্থিতিতে রাফাহ সীমান্তের মিসরীয় অংশে ১০০টিরও বেশি ট্রাক মানবিক সাহায্যের পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের আশায় অপেক্ষা করছে। ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে। এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার বিস্তীর্ণ অংশ জুড়ে বিশেষ করে রাফাহকে লক্ষ্য করে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এই হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া খান ইউনিসে ১১টি আবাসিক ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে।
অন্যদিকে গাজার কেন্দ্রস্থলে আল জাহরায় বিমান হামলায় পাঁচটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অবশ্য হামলার আগে সেখান থেকে ১০০টি পরিবারকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়। এখন তারা আশ্রয় হারিয়ে রাস্তায় অবস্থান করছে। এসব খবর দিয়েছে আলজাজিরা।
গাজার দক্ষিণাংশে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে এখন ধারণ ক্ষমতার বেশি শরণার্থী অবস্থান করছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিয়ের অনুষ্ঠান আয়োজনের হলগুলোতে আর তিল ধারনের জায়গা নেই।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।