শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বে-ক্রস ড্যাম হতে পারে বাংলাদেশের উন্নয়নের মহা হাতিয়ার।

খুলে যাবে সম্ভাবনাময় অর্থনীতির দুয়ার। পূনর্বাসিত হতে পারবে লাখ লাখ বাস্তুহারা মানুষ। সরকারের উচিত- এই পরিকল্পনা বাস্তবায়নে যথাযথ পৃষ্ঠপোষকতা করা।
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:৫৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০১
বে-ক্রস ড্যাম হতে পারে বাংলাদেশের উন্নয়নের মহা হাতিয়ার।
বাংলাদেশের রয়েছে ১ লাখ ২১ হাজার ১১০ কিলোমিটার সুদীর্ঘ সমুদ্রসীমা। যাতে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, মৎস্যসম্পদ। আর এগুলো যদি উত্তোলন করা যায় তাহলে দেশের চেহারাই পাল্টে যাবে। তদবে এসব বাদেও বাংলাদেশের সমুদ্রসীমায় আরেকটি মহাসম্ভাবনা রয়েছে। তা হলো প্রযুক্তি খাটিয়ে কৃত্রিম দ্বীপ তৈরী করা। বাংলাদেশের আয়তন বৃদ্ধি করা। বাংলাদেশের সমুদ্রসীমায় যতই দ্বীপ সৃষ্টি হবে ততই বাংলাদেশের ভূখন্ডের পরিমাণ বাড়তেই থাকবে। ইতোমধ্যেই নোয়াখালী, সন্দ্বীপ ও হাতিয়ায় সাগরবুকে জেগে উঠেছে প্রায় ৪০ হাজার বর্গকিলোমিটার নতুন ভূমি। এসব নতুন ভূখ-ের কোনোটিতে শুরু হয়েছে কৃষিজ পণ্যের উৎপাদন। কোনোটিতে আবার চলছে বনায়নের কাজ। আবার বাংলাদেশের সীমায় অন্তর্ভূক্ত হয়ে যাওয়ায় কোনোটিতে ভূমিহীনরা শুরু করেছে বসতিও। ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের সন্দ্বীপের তিন পাশে গড়ে ওঠা নতুন ভূমির পরিমাণ মূল সন্দ্বীপের প্রায় দ্বিগুণ! আবার নোয়াখালী জেলা ঘিরে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ, চরকবিরা, চরআলীম, সাগরিয়া, উচখালী, নিউ ডালচর, কেরিং চরসহ প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটারের নতুন ভূমি। নতুন এ ভূমি খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার।
বিশেষজ্ঞরা বলছে, নতুন ভূখন্ড সবই প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি যদি বে-ক্রস ড্যামের মাধ্যমে কৃত্রিমভাবেও দ্বীপের সৃষ্টি করা যায় তাহলে তা যুগান্তকারী এক উন্নয়ন ও পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশের জন্য।
উল্লেখ্য, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ব-দ্বীপ। গঙ্গা, অববাহিকায় যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র নদী হাজার বছর ধরে সমুদ্রে পলি জমিয়ে পৃথিবীর সব থেকে উর্বর এই ভুখন্ডের সৃষ্টি করেছে। বাংলাদেশের মোট আয়তনের প্রায় ২/৩ অংশ এই ব-দ্বীপ। পশ্চিম বঙ্গের কিছু এলাকা নিয়ে বাকিটা। সুদূর ভুটান, নেপাল, হিমালয় থেকে নদীগুলা উৎপন্ন হয়ে পথে প্রায় ১,০০,০০,০০,০০০ (১ বিলিয়ন) মেট্রিক টন পলি বা সেডিমেন্ট বয়ে নিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। যার বেশিরভাগ পলি মহীসোপান পার হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায়। মহীসোপান হল উপকুল থেকে সেøাপের মত গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত অগভির অংশ।
বাংলাদেশ নদী ভাঙ্গনের মাধ্যমে বছরে প্রায় ১০০ বর্গকিলোমিটার করে জায়গা হারায়। আর ভুটান, নেপাল, ভারত থেকে বয়ে আনা পলি বা সেডিমেন্ট এর সাথে এই ১০০ বর্গ কিমি যুক্ত হয়ে প্রতি বছর প্রায় ১২০ বর্গ কিমি করে জায়গা নতুন ভাবে যুক্ত হচ্ছে। নিত্য নতুন দ্বীপ জেগে উঠছে বঙ্গোপসাগরে। কোন কোন দ্বীপ স্থায়ী কাঠামো পেয়েছে। এক্ষেত্রে যদি মূল নদীগুলার প্রবাহ বাধাগ্রস্থ না করে সাতক্ষীরা উপকূল থেকে মহীসোপানের গভীরে যেয়ে ছোট ছোট অন্তরায় বা বাধ তৈরি করে (অস্থায়ীভাবে) মেঘনা পর্যন্ত নেয়া যায়, তবে পানিতে থাকা পলি বা সেডিমেন্টের গভীর সমুদ্রে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে অনেকটা নিয়ন্ত্রিতভাবে অসংখ্য দ্বীপ তৈরি করা যায়। এটা করতে পারলে প্রায় ২৫০০০ বর্গ মাইল ভূমি মূল ভূখ-ের সাথে যুক্ত করা সম্ভব। সাথে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব মুক্ত থাকা যাবে। আর পলি যুক্ত জমি উর্বর আর চাষের জন্য খুবই উপযুক্ত হয়।
বিশেষজ্ঞরা বলছে, বাঁধ বা অন্তরায় তৈরি করতে যে খুব বেশী খরচ হবে তা নয়। উদ্দেশ্য পলি আটকানো। তাই কোন জালের সাথে পরিত্যাক্ত বোতল গুলা বেধে নির্দিষ্ট জায়গায় ফেলে এটা করা যেতে পারে। এতে খরচ অনেক কমবে সাথে সেডিমেন্টগুলা ফিল্টার হয়ে আটকে থাকবে। ভবিষ্যতে এই অন্তরায়ে পলি গুলি বাধাপ্রাপ্ত হয়ে জমতে শুরু করবে। স্থায়ী রুপ পাবে আস্তে আস্তে। পুরা বিষয়টা করতে হবে পরিকল্পিত ভাবে যেন নদীগুলার মূল প্রবাহ ঠিক থাকে। আর এক্ষেত্রে এটি স্বল্পমেয়াদী পরিকল্পনাও নয় বরং দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে বঙ্গোপসাগরে জমা হওয়া পলিকে নিয়ন্ত্রণ করে নতুন দ্বীপ গঠনের পক্রিয়া ত্বরান্বিত করা যাবে।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত বিলিয়ন ডলার খরচ করে মাটি বা বালি এনে সমুদ্রে কৃত্রিম দ্বীপ করেছে। যাতে তারা বিনিয়োগ করছে, কলকারখানা তৈরী করছে। অর্থনীতিকে শক্তিশালী করছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কৃত্রিমভাবে মাটি বা বালি দিয়ে ভরাট করা লাগবে না। প্রাকৃতিকভাবেই এদেশের নদীগুলি প্রচুর পলি বহন করে। নির্দিষ্ট কিছু স্থানে সুপরিকল্পিতভাবে পলিগুলিকে নিয়ন্ত্রিত স্থিতি দিলেই বাংলাদেশের সামনে বিশাল সুযোগ আসবে। এর ফলে উপকূলে পলি জমার পরিমাণ বৃদ্ধি পেলে ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে। উর্বর পলিযুক্ত নতুন ভূমি আমাদের কৃষি জমি, বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা মনে করি সরকারের উচিত হবে অবিলম্বে এই বে-ক্রস ড্যাম মহাপরিকল্পনা হাতে নেয়া। অপচয় ও দুর্নীতিতে ডুবে থাকা প্রকল্পগুলোতে ব্যয় বাদ দিয়ে দেশের সকল মহাসম্ভাবনার দ্বার খুলে দেয়া এসব কাজে অর্থ ব্যয় করা। বে-ক্রস ড্যামসহ সমুদ্র অর্থনীতির পাশাপাশি ভূখন্ড গবেষণা নিয়েও সরকারি পৃষ্ঠপোষকতায় গবেষণার ব্যবস্থা করতে হবে। সেই সাথে ইতোমধ্যেই নোয়াখালী, সন্দ্বীপ ও হাতিয়ায় সাগর বুকে জেগে উঠা যে ১০ হাজার বর্গকিলোমিটার ভূমি রয়েছে তা আবাদের ব্যবস্থা করা। দ্রুত আবাদের জন্য এ সকল ভূখন্ডে দেশের লাখ লাখ ভূমিহীন, বাস্তুহারা, নদীভাঙ্গনে সর্বশ্বহারা অসহায় ব্যক্তিতের পূনর্বাসন করা। নতুন ভূমিগুলোতে নিরাপত্তার স্বার্থে সেনাক্যাম্প তৈরী করা। সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এতে করে নতুন ভূখন্ডগুলোও বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান প্রথম ও প্রধান করতে বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
পাশাপাশি উল্লেখ্য, বিপুল পরিমাণ নতুন ভূমি দেশের জনজট নিরসন তথা সামগ্রিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। ইনশাআল্লাহ!
সঙ্গতকারণেই আমরা দ্ব্যার্থহীন কণ্ঠে প্রচার করতে চাই, বাংলাদেশের সাগরবক্ষে অভূতপূর্ব সম্ভাবনার আধার। প্রয়োজন শুধু সরকারি পৃষ্ঠপোষকতা, গবেষণা। তাই দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এবং দেশের ভূখন্ড বৃদ্ধির স্বার্থে তথা দেশ-জনতার স্বার্থে সরকারের উচিত এই বে ক্রস পরিকল্পনা বাস্তবায়নে অতি তাড়াতাড়ি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
ছহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন! আমীন! আমীন!


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ দিন আগে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ দিন আগে সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ নভেম্বর, ২০২৬ মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ নভেম্বর, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! ২ নভেম্বর, ২০২৬ বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১ নভেম্বর, ২০২৬ মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩১ অক্টোবর, ২০২৬ ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৮ অক্টোবর, ২০২৬ পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৭ অক্টোবর, ২০২৬ স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে। স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে। ২৬ অক্টোবর, ২০২৬