বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক কাজী জিনাত হক এবং বিচারক আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে, সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মোহাম্মদ রেজাউল করিমসহ ৮০ জন প্রভাষক।
রিটের বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চকরিতে যোগদানের তারিখ থেকে নয়। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়। যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এ বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়।
তিনি আরও বলেন, রুলটি শুননি হলে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের এ সমস্যা নিরসন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)