বেলজিয়ামের রানীর সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে -তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত ও বেলজিয়ামের রানি মাথিল্ডের এ সফর দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের যে সহায়তা তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে আলোচনা হবে। এছাড়া রানির এ সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সহায়ক হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সে প্রথমে উখিয়ার কুতুপালংয়ের তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এনজিও পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করে। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন জানান, ক্যাম্পে পৌঁছে বেলজিয়ামের রানি রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার গিয়ে শিক্ষাদান পদ্ধতি ঘুরে দেখে ও রোহিঙ্গা শিশু ও মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলে। পরে কুতুপালংস্থ ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করে সে।
পরিদর্শনকালে সে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়ও করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।