বেনজীরের ৪টি ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর
নিজস্ব সংবাদদাতা:
সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দকৃত ৪টি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর কথা কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
এর আগে ১০ নভেম্বর নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পেতেও সংস্থাটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।
এদিন মামলা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে। এদিকে অর্থ পাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিনকে সপরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা ৪টি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয় । আদালতের আদেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমন কী শার্ট-প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রীসহ ৭৯২ ধরণের মালামাল হস্তান্তর করা হয়েছে বলে এদিন দুদক জানায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।