বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে রাজধানীতে
১০ থেকে ১৫টি করে কুকুরের দল রাজধানীর বিভিন্ন এলাকায় অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, পথচারীসহ সাধারণ মানুষকে তাড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে এসব কুকুর। দীর্ঘদিন ধরে সরকারিভাবে কুকুরের বন্ধ্যাত্বকরণ কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া আইনের কারণেও দুই সিটি করপোরেশন কুকুর অপসারণের কাজ করতে পারছে না। এ কারণে দিনকে দিন বেড়েই চলছে কুকুরের উপদ্রব।
গত ২৮ এপ্রিল রাজধানীর ডেমরা এলাকায় কুকুরের আক্রমণে মারাত্মক আহত হয় মাহিনুর নামে এক শিশু।
পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ায় গত ১ জুলাই গুলশানের শহীদ ডা: ফজলে রাব্বী পার্ক বন্ধ করে দিতে বাধ্য হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে পাগলা কুকুরগুলো সরে যাওয়ায় গত ৭ জুলাই পার্ক আবার উন্মুক্ত করে দেয় ডিএনসিসি।
আগে একসময় কুকুরের উপদ্রব বেড়ে গেলে অভিযান চালিয়ে কুকুর ধরে নিয়ে যেত সিটি করপোরেশন। কিন্তু ২০১২ সালে উচ্চ আদালত নির্বিচার কুকুর নিধনকে অমানবিক উল্লেখ করে তা বন্ধের নির্দেশ দেয়। বিকল্প ব্যবস্থা হিসেবে কুকুরকে বন্ধ্যা (প্রজননক্ষমতা নষ্ট করে দেয়া) করে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করার ঘোষণা দেয় সরকার। এজন্য ২০৩০ সাল পর্যন্ত একটি প্রকল্প রয়েছে সরকারের। এর মধ্যে ২০১৯ সালের ১০ জুলাই প্রাণী কল্যাণ আইন-২০১৯ করা হয়। এ আইনে কুকুর নিধন বা বিনাকারণে অপসারণ নিষিদ্ধ করা হয়। তবে বন্ধ্যত্বকরণ কার্যক্রম অব্যাহত থাকে। তবে তা খুবই অল্প কয়েকটি এলাকায় সীমাবদ্ধ থাকে। করোনার সময়ে এ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এরপর স্বাভাবিক সময় এলেও আর বন্ধ্যত্বকরণ কার্যক্রম সেভাবে এগোয়নি। ২০২০ সালে আবারো কুকুর অপসারণের উদ্যোগ নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু ওই বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করে ডিএসসিসির বেওয়ারিশ কুকুর স্থানান্তর কার্যক্রম বন্ধ করা হয়। এ সুযোগে রাজধানীজুড়ে বেড়েছে কুকুরের উৎপাত ও আক্রমণের শিকার হয়ে আহতের সংখ্যা।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।