বেঁধে দেয়া সময়ের বিষয়ে কঠোর মালয়েশিয়া -হাইকমিশনার
মালয়েশিয়া সরকার বেঁধে দেয়া সময়ের বিষয়ে কঠোর। নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের দেশটিতে প্রবেশের বিষয় পুনর্বিবেচনা করা হচ্ছে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম।
হাজনাহ মোহাম্মদ হাশিম বলেন, আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। একটা নির্দিষ্ট ডেটলাইনের মধ্যে বিষয়টি বেঁধে দিয়েছিলাম, যা ৩১ মে ছিল। কারণ, আমরা ১৫টি উৎস দেশের জন্য এ সময়সীমা প্রয়োগের বিষয়ে অভিন্নতা নিশ্চিত করতে চাই। এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, ১৫টি উৎস দেশের জন্য প্রযোজ্য।
হাশিম বলেন, আমাদের নতুন করে পুনর্বিবেচনা করতে গেলে ১৫টি উৎস দেশের জন্য এটা করতে হবে। এটার পাশাপাশি ত্রুটিগুলো সমাধান করতে হবে। প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছেন। আমি এই বার্তা কুয়ালালামপুরে পৌঁছে দেব।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।