বৃষ্টি কবে কমতে পারে জানালো আবহাওয়া অফিস
আল ইহসান ডেস্ক:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও প্রতিদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রেকর্ড করছে আবহাওয়া অফিস। বৃষ্টির এই প্রবণতা আজ শনিবার থেকে অনেকটা কমতে পারে।
গতকাল জুমুয়াবার আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আমাদের দেশে বর্ষা শেষ হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে। এর আগ পর্যন্ত দেশে বৃষ্টি থাকবে। বিগত কয়েকদিনের তুলনায় আগামীকাল থেকে দেশে বৃষ্টি কমে যেতে পারে। ঢাকায় আজ রাত থেকেই বৃষ্টি কমতে পারে।
তবে আগামী ১২ আগস্ট থেকে বৃষ্টি আবার বাড়তে পারে। বৃষ্টি কমে গেলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস বরিশালে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।