বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ
বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারক ফাহমিদা কাদের ও বিচারক আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ রায় দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। তিনি গণমাধ্যমকে জানান, আদালত নির্দেশ দিয়েছে বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে, ডাটাবেজ সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয়।
তিনি আরও বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিবাহ লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা- এসব সমস্যা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা ও সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের পথ আরও সুদৃঢ় হবে।
এর আগে, ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।