‘বিড়ি খাওয়া’ নিয়ে বক্তব্য দেয়ায় জামাতের দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে!
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি-১ আসনে ১০ দলীয় জোটের জামাতের প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, আমার একটা বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করছে, কিন্তু ওই বক্তব্য দেওয়ায় জামাতের ২ কোটি ভোট বেড়েছে। আমি বলেছি, আমার কোনো কর্মী যদি বিড়ি খোরও হয়, তবে সে বিড়ি খাওয়া অবস্থায় জামাত ইসলামীর দাওয়াত দিবে। এতে করে আল্লাহ তাকে ওই খারাপ অভ্যাস থেকে বের করে আনতে পারেন।
গত বুধবার (২১ জানুয়ারি) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা জামাতের কার্যালয়ে এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ফয়জুল হক আরও বলেন, বক্তব্যটিকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। আমাদের যা করি বা বলি তা ভাইরাল হয়, এটি আল্লাহর পক্ষ থেকে গিফট। দুই কোটি টাকার মার্কেটিং তারা ফ্রিতেই করে দিচ্ছে। এই দেশের বিড়িওয়ালা, দাড়ি কামানো মানুষ বা ইসলামপ্রিয় মানুষÍসবাই আমাদের ভোট দিবে।
অনুষ্ঠানে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর প্রশংসা করে ফয়জুল হক বলেন, রাজাপুর-কাঁঠালিয়ায় শুধু এমপিই হবে না, আরও অনেক কিছু হবে এবং আমাদের মিতু আপুও তার অংশীদার হবেন।
১০ দলীয় জোটের ঐক্য বজায় রেখে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।