বিষাক্ত পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে ফসলি জমিতে
বিষাক্ত আগাছা পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে দেশের ফসলি জমিতে। অন্তত ৩৫ জেলায় পাওয়া গেছে এর উপস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত এই ঘাস বেগুন, টমেটো, মরিচসহ বিভিন্ন ফসলের পরাগায়ন কমিয়ে দেয়। এছাড়া ধান, ছোলা, সরিষা, গমসহ আরও কিছু ফসলের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি বাধাগ্রস্ত করে। পাশাপাশি পার্থেনিয়াম গবাদিপশু ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি বলে মনে করছেন তারা।
উদ্ভিদবিদরা বলছেন, যশোরে ২০০৮ সালে প্রথম পার্থেনিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথম অবস্থায় এটি রাস্তার দুই পাশে দেখা। পরে তা ফসলের ক্ষেতেও ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন দানা জাতীয় ফসল, ডাল ও তেল বীজ, সবজি, মসলা জাতীয় ফসল, কন্দ জাতীয় ফসল এমনকি ফল বাগানেও পার্থেনিয়ামের দেখা মিলছে।
বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় পার্থেনিয়ামের উপস্থিতি দেখা গেছে। পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি এ পরগাছা দিনে দিনে সারাদেশে ছড়িয়ে পড়ছে।
গবাদিপশুর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগে আক্রান্ত হয়। আর পেটে গেলে বিষক্রিয়ায় পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়। আর ওই দুধ কেউ অনবরত পান করলে মৃত্যুঝুঁকি আছে বলছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আশেপাশে সে অন্য কাউকে গ্রো করতে দেয় না এবং সে খুব দ্রুত গ্রো করে। এজন্য পানি বেশি নিয়ে নেয়, নিউট্রেনস বেশি নেয়, তাদের রি-প্রোডাকশন রেট হাই, তাদের সীড ছোট কিন্তু তাড়াতাড়ি বিস্তার ঘটায়, সীডসের গায়ে পালক থাকে ফলে সে উড়ে অনেক দূরে চলে যায়।”
শুধু পশু নয়, আগাছাটি কারো হাতে-পায়ে লাগলে ঘনঘন জ্বর, অসহ্য মাথাব্যথা ও উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে।
ড. জসিম উদ্দিন বলেন, “এটা খেলে গরু-ছাগল অসুস্থ হয়ে যায়। স্কিনসহ মানুষেরও নানা ধরনের সমস্যা হতে পারে।”
পার্থেনিয়াম ঘাস সাবধানে তুলে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া আগাছা নির্মূলকারী বিষ দিয়ে এর বংশ বিস্তার কমানো সম্ভব।
ড. জসিম উদ্দিন বলেন, “ফুল আসার আগেই তুলে ফেলতে হবে এটাকে। তারপর আগুনে পুড়িয়ে ফেলতে হবে।”
পার্থেনিয়ামের বীজ অত্যন্ত হালকা, যা বাতাসে ছড়ায়। এছাড়া পণ্য ও যাত্রীবাহী পরিবহনের মাধ্যমেও সীমান্ত পাড় হয়ে এর বীজ দেশে ঢুকছে বলছেন বিশেষজ্ঞরা। এর বিস্তার রোধে সতর্ক হওয়ার পরামর্শ তাদের।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।