বিষণ্নতায় ভুগছে উপকূলের ২২ শতাংশ মানুষ
উপকূলীয় অঞ্চলে বাস করা ২২.৪৮ শতাংশ মানুষ বিষণœতায় ভুগছে। এ ছাড়া ৪৩.৯৫ শতাংশ মানুষের ভালো ঘুম হয় না। গত মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক যৌথ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গবেষণায় গুরুতর দুশ্চিন্তা, বিষণœতা, মানসিক চাপ, মানসিক বৈকল্য এবং ঘুম না হওয়ার মতো জটিল স্বাস্থ্য সমস্যা উঠে এসেছে। সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে উদ্বেগজনিত সমস্যায় ভুগছে ২৫.০৭ শতাংশ, বিষণœতায় ভুগছে ২২.৪৮ শতাংশ, মানসিক চাপে আছে ৪৯.৪২ শতাংশ, দুর্ঘটনা-পরবর্তী মানসিক বৈকল্য দেখা দিয়েছে ২০.০৩ শতাংশ মানুষের। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের ৪৩.৯৫ শতাংশ মানুষের ভালো ঘুম হয় না বলেও গবেষণায় উঠে এসেছে।
গবেষণায় অংশগ্রহণকারীরা জানান, খুলনার শ্যামনগর এলাকায় এই সমীক্ষা চালানো হয়।
স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীরা কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, গবেষণায় তা উঠে এসেছে। তুলে ধরা হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপ্রতুলতা, সেবা প্রদানকারীদের পেশাদারির ঘাটতি, সীমিত আর্থ-সামাজিক সহায়তা, ওষুধের ঘাটতি, ডায়াগনস্টিক সেন্টারের অপ্রতুলতা এবং নাগালের বাইরে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার বিষয়।
তারা জানান, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই অঞ্চলের মানুষ জীবনযাত্রায় নানা সমস্যার সম্মুখীন। তাদের জীবিকার সীমাবদ্ধতা, উচ্চ অভিবাসনের হার এবং সামাজিক দ্বন্দ্বের মতো সমস্যা রয়েছে। তারা এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে। যেমন- ঋণ গ্রহণ, বিকল্প জীবিকা, কবিরাজের কাছ থেকে ওষুধ নেওয়া, বন্ধু ও প্রতিবেশীদের কাছ থেকে সহায়তা নেওয়া ইত্যাদি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।