বিশ্বের সবচেয়ে বড় লন্ঠন
কর্তৃপক্ষ জানায়, লাউইয়াং শহরে তৈরি গোলাপ আকৃতির এই লন্ঠন প্রায় ১৪৭ ফুট ৯ ইঞ্চি লম্বা, ৮১ ফুট ৬ ইঞ্চি উঁচু এবং ৬৪ ফুট ৮ ইঞ্চি চওড়া। ২০০ কারিগর মিলে গোলাপের আকৃতির এই লন্ঠন বানিয়েছে। তবে কত দিন লেগেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এই লন্ঠনের ওজন প্রায় ৯৯ হাজার ২০৮ পাউন্ড। এই লন্ঠনকে দাঁড় করিয়ে রাখতে ৮৮ হাজার ১৮৪ পাউন্ড ওজনের স্থাপনা যুক্ত করতে হয়েছে। একটি দমকল ইঞ্জিনের চেয়ে এর ওজন ঢের বেশি।
এই গোলাপ আকৃতির লন্ঠন আটতলা ভবনের সমান উঁচু। এর ভেতরে আলোর ৫৩ হাজার উৎস রাখা হয়েছে।
এই লন্ঠন তৈরিতে চীনের জাতীয় ঐতিহ্যের ছাপ রয়েছে। ত্রিমাত্রিক এই লন্ঠনে আলোর উৎসের ব্যবস্থাপনা, রঙের ব্যবহার এবং শৈল্পিক অলংকরণে মুনশিয়ানা ফুটে উঠেছে।
লন্ঠনে ছয় স্তরে ৩৬টি মূল পাপড়ি বসানো হয়েছে। বাইরে থেকে ভেতরের স্তরে পাপড়ির আকার ধাপে ধাপে ছোট করা হয়েছে। প্রতিটি পাপড়িতে রঙের কাজ এমনভাবে করা হয়েছে, যাতে নান্দনিকতার ছাপ স্পষ্ট।
বিশাল আকৃতির লন্ঠন হওয়ার কারণে এর নির্মাণকাজ ছিল বেশ জটিল। বাইরের দিকের প্রতিটি পাপড়ির ওজন প্রায় ৮০০ কেজি এবং প্রতিটির দৈর্ঘ্য ৩২ ফুট ৯ ইঞ্চির বেশি।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…