বিশ্বের সবচেয়ে ছোট নদী, পার হতে লাগে ৫ মিনিট
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বিশ্বের দীর্ঘতম নদী যেমন- মিশরের নীল নদ, দক্ষিণ আমেরিকার আমাজন নদী, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিসহ দীর্ঘতম নদী সম্পর্কে কমবেশি অনেকেরই ধারণা আছে।
তবে বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি, সে সম্পর্কে জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে ছোট নদীটি পার হতে সময় লাগে মাত্র ৫ মিনিট। এর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশে।
নদীটির নাম রো। বিশ্বের ক্ষুদ্রতম নদী রো ছাড়াও এখান দিয়ে বয়ে গেছে আমেরিকার সবচেয়ে বড় নদী মিসৌরি। আর মজার কথা হলো বিশ্বের সবচেয়ে ছোট নদীটি বয়ে গেছে আমেরিকার সবচেয়ে বড় নদীর খুব কাছ দিয়েই। বিশ্বের সবচেয়ে ছোটো নদী হিসেবে রো নদীর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তোলা হয়।
নদীটি ১৯৮৯-২০০০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট নদীর মর্যাদা পায়। এর আগে এই শিরোপাটি ছিল অরেগনের ডি নদীর নামের আগে। ডি নদীর দৈর্ঘ্য ৪৪০ ফিট। সেখানে রো নদীটি তার থেকে অনেক ছোট।
এই অবস্থায় রো নদী ও ডি নদীর মধ্যে কোনটি বেশি ছোট ও কাকে খেতাব দেওয়া হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের জেরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে এই খেতাব দেওয়াই বন্ধ করে দেওয়া হয়। যদিও বর্তমানে ক্ষুদ্রতম নদী হিসেবে রো স্বীকৃতি পেয়েছে।
বিশ্বের ক্ষুদ্রতম নদীর দৈর্ঘ্য মাত্র ২০১ ফিট বা ৬১ মিটার। নদীর এপ্রান্ত থেকে ও প্রান্ত যেতে কয়েক মিনিট সময় লাগে। এই নদীটি মিসৌরি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীর উৎস লিটল বেল্ট মাউন্টেন রেঞ্জ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












