বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশে পরিকল্পনাহীনভাবে একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সরকার মানসম্মত উচ্চশিক্ষা নয়, বরং রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য শিক্ষক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থী তৈরির পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য কামরুল হাসান মামুন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক দীর্ঘ পোস্টে তিনি সরকারের উচ্চশিক্ষানীতি,বিশ্ববিদ্যালয়ের বাজেট, শিক্ষক নিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে কঠোর সমালোচনা করেন।
পোস্টে তিনি দাবি করেন, সরকারগুলো বেশি বেশি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করতে আগ্রহী, কারণ বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা সামান্য পদ-পদবীর লোভে সরকারের পক্ষে বয়ান তৈরি ও প্রচারে ভূমিকা রাখতে পারেন। একইভাবে বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদেরও রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা সম্ভব হয়।
ড. মামুনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কম বেতন দেওয়া হয়, যাতে আত্মসম্মানবোধসম্পন্ন ও মেধাবী মানুষ এই পেশায় না আসেন। এর ফলে রাজনৈতিকভাবে অনুগত ও দুর্বল অবস্থানের শিক্ষক নিয়োগ সহজ হয়ে পড়ে।
দেশে বর্তমানে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, এতগুলো বিশ^বিদ্যালয়ের জন্য পর্যাপ্ত যোগ্য শিক্ষক ও মানসম্মত শিক্ষার্থী আদৌ রয়েছে কি না। তার মতে, হাতে গোনা কয়েকটি কলেজ ছাড়া অধিকাংশ কলেজে শিক্ষার মান কমে যাওয়ায় উচ্চশিক্ষার ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে।
নতুন বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে বড় ধরনের কেনাকাটা ও অবকাঠামো নির্মাণের বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে ভবন নির্মাণ, ল্যাবরেটরির যন্ত্রপাতি এবং আসবাবপত্র কেনাকাটায় বিপুল অর্থ ব্যয় হয়, যা রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর লাভের সুযোগ তৈরি করে।
উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সিনেট সদস্য। তিনি বলেন, দেশে এমন পাবলিক বিশ^বিদ্যালয় রয়েছে, যেগুলোর বার্ষিক বাজেট মাত্র ৬ কোটি, ৮ কোটি, ১০ কোটি বা ২০ কোটি টাকা। অথচ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাজেট বাংলাদেশি মুদ্রায় ৮২ হাজার কোটি টাকার বেশি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বাজেট ৫৬ হাজার কোটি টাকারও বেশি। বিপরীতে বাংলাদেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত বাজেট প্রায় ১২ হাজার কোটি টাকা।
তিনি আরো অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোকে অপ্রতুল বাজেট দেওয়া হলেও শিক্ষক সমাজ কিংবাবিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর প্রতিবাদ খুব একটা দেখা যায় না। তার ভাষ্য, উপাচার্যরা সরকারের কৃপায় দায়িত্ব পেয়েছেন- এমন ধারণা থেকেই অনেক ক্ষেত্রে সরকারের সমালোচনা বা অধিক বরাদ্দের দাবি তোলেন না।
অধ্যাপক মামুনের মতে, পরিকল্পনাহীনভাবে বিশ^বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে শিক্ষকতা পেশার মর্যাদায়। মানহীন ও অনৈতিক শিক্ষকের সংখ্যা বেড়ে যাওয়ায় সমাজে শিক্ষকদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যার প্রভাব পুরো সমাজব্যবস্থার ওপর পড়ছে। শিক্ষা ও গবেষণাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












