গ্যাস সংকটের কারণ জানালেন জ্বালানিমন্ত্রী
কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে ইরান যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জ্বালানি আমদানির সংকট ও ব্যয়ের চিত্র তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি আনতে গিয়ে পরিবহন ও অন্যান্য খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে সরকার এখন বেশি দামে এলএনজি ক্রয় করছে।
আগের সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিম দেশের সব সিস্টেম ভেঙে দিয়েছিল। জ্বালানি খাতকে তারা পুরোটাই আমদানিনির্ভর করে ফেলে। এই দীর্ঘ ১৭ বছরে তারা একটি কূপও খনন করেনি।’
বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি চারদিক দিয়ে বাঁধা। এর মধ্যদিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। তবে আপনারা ভয় পাবেন না, আমরা সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
কনক্লেভে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দরপত্র আহ্বান করা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সোলার (সৌরবিদ্যুৎ) থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)