বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম
মার্কিন ডলার দুর্বল হওয়া এবং বিশ্বব্যাপী বন্ডের ইল্ড কয়েক দশকের সর্বোচ্চ পর্যায় থেকে কমে আসায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এদিকে, চলমান মুদ্রাস্ফীতির ঝুঁকির মধ্যে সুদের হারের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ নীতি নির্ধারণী সভার কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
মুদ্রাস্ফীতির উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র, জার্মানি ও জাপানে দীর্ঘমেয়াদি ঋণের খরচ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর প্রভাবে মঙ্গলবার মূল্যবান ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমেছিল।
তবে বুধবার বন্ড বিক্রির চাপ কমে যাওয়ায় ডলারের দরপতন হয়েছে। এতে সুদবিহীন মূল্যবান ধাতু স্বর্ণের আকর্ষণ বেড়েছে।
জেফরিসের মালিকানাধীন ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বলেন, অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম স্পষ্ট কোনো গতিপথ খুঁজে পেতে সমস্যায় পড়তে পারে। কারণ দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংঘাত এবং ফেডের পরিবর্তনশীল নীতির মধ্যে ভারসাম্য খুঁজতে গিয়ে বাজারে বিপরীতমুখী চাপ তৈরি হচ্ছে।
তবে মূল্যবান ধাতুটির জন্য সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে। মুদ্রাস্ফীতির চাপ কমে আসায় ফেড সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে যুক্তি আরও জোরালো হচ্ছে। ফলে স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের সীমা অতিক্রম করে আরও বাড়তে পারে এবং মন্দাভাব থেকে বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাজার এখন মার্কিন ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) জুলাই মাসের সভার কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছে। জিএমটি সময় অনুযায়ী বুধবার ১৮০০টায় এটি প্রকাশ হওয়ার কথা।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেড সুদের হার অপরিবর্তিত রাখার ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে একের পর এক দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে।
সাধারণত সুদের হার কম থাকলে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও কমে যায়।
এদিকে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তেলের দামও বুধবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল নিয়ে অনিশ্চয়তার মধ্যে তেলের দাম বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালী খোলা রয়েছে বলেও দাবি করেছেন। এর মাধ্যমে প্রণালীটি বন্ধ রয়েছে-ইরানের এমন দাবিকে তিনি খণ্ডন করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তুরস্কের ক্ষোভ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফের যুদ্ধ শুরু হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতার হোটেলে আগুন: প্রাণ গেল আমিনবাজারের আহমদ বাবুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কিশোরগঞ্জে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত, সন্তানসহ আহত ৩
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগস্টের ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৪ কার্গো এলএনজি কিনবে সরকার, নীতিগত অনুমোদন
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৭
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস-সংকটে নরসিংদীর শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












