মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:

বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে সন্ত্রাসী ইসরায়েল: স্বীকার করলো সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, রাত ১২:২৪
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। ইহুদীবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান বিষয়টি স্বীকার করেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ, মানবাধিকার লঙ্ঘন, গাজায় গণহত্যা, দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো ও জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতো নীতির ফল। বিশ্বের জনমত এবং অনেক সরকার, বিশেষ করে মুসলিম বিশ্ব, লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এমনকি ইউরোপের কিছু অংশে, ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা চলছে।
এই প্রতিবেদনে আমরা ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতার সাম্প্রতিক উদাহরণগুলো তুলে ধরেছি-
ইরনার রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ‘লিবারম্যান’ ইসরায়েল ও নেতানিয়াহুর সরকারের বৈশ্বিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছে। সে বলেছে, “গাজা যুদ্ধ আমাদের বিশ্বে একঘরে করে দিয়েছে, আমরা এখন প্রত্যাখ্যাতদের একটি দল।”
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অবস্থান:
বিশ্ববিদ্যালয় পর্যায়েও দখলদার ইসরায়েলের বিচ্ছিন্নতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৫০০-এর বেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীর চাপের পর তারা দখলদার ইসরায়েলের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বন্ধ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “ফিলিস্তিনি অঞ্চলে যা ঘটছে তার প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুক্তি স্থগিত বা বাতিল করেছে।”
দখলদার ইসরায়েলের সাথে ‘ওয়াদি আরাবা’ চুক্তি বাতিলের দাবি:
জর্ডানের রাজধানী আম্মানে, গাজাবাসীদের সমর্থনে বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে ‘ওয়াদি আরাবা’ শান্তিচুক্তি বাতিলের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা গাজাবাসীদের উপর দখলদার ইসরায়েলের অবরোধ ও যুদ্ধের নীতির তীব্র নিন্দা জানিয়ে জর্ডান সরকারকে অবিলম্বে সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে। তারা আরব নেতাদের নিষ্ক্রিয়তাকে নিন্দা করে ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে সেøাগান দিয়েছে।
দ্য হেগ গ্রুপের ইসরায়েল বয়কট:
বৈশ্বিক জোট ‘দ্য হেগ গ্রুপ’ সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টি দেশের এক সম্মেলনের আয়োজন করে। দুই দিনের সম্মেলনের শেষে ১২টি দেশ দখলদার ইসরায়েলের গাজা নীতিকে সীমিত করার জন্য একমত হয়েছে। এই চুক্তিতে সন্ত্রাসী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ, অস্ত্রবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ এবং ফিলিস্তিনি দখলকৃত অঞ্চলে ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে চুক্তি পুনর্বিবেচনার বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
দখলদার ইসরায়েলের দুই মন্ত্রীর সেøাভেনিয়ায় প্রবেশ নিষিদ্ধ:
ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সেøাভেনিয়া সন্ত্রাসী ইসরায়েলের অর্থমন্ত্রী “বেজালেল স্মোটিচ” ও জাতীয় নিরাপত্তামন্ত্রী “ইতামার বেন গাভির”-কে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সেøাভেনিয়া এক বিবৃতিতে বলেছে, এই দুই মন্ত্রী-যারা নেতানিয়াহু জোটের মূল অংশ-তাদের “অবাঞ্ছিত ব্যক্তি” ঘোষণা করা হয়েছে।
আইরিশ পার্লামেন্টে ইসরায়েলি পণ্য নিষিদ্ধের প্রস্তাব:
আয়ারল্যান্ডের পার্লামেন্ট একটি আইন প্রস্তাব বিবেচনা করছে যার মাধ্যমে দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গোলান হাইটসে উৎপাদিত পণ্য আমদানি বা ক্রয় শাস্তিযোগ্য অপরাধ হবে। এই আইন পাস হলে আয়ারল্যান্ড হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা দখলকৃত অঞ্চলে দখলদার ইসরায়েলের অর্থনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এতটা কঠোর অবস্থান নেবে।
এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, দখলদার ইসরায়েল কেবল রাজনৈতিক ও সামরিকভাবে নয়, সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিকভাবেও এক গভীর আন্তর্জাতিক নিঃসঙ্গতার দিকে ধাবিত হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে