বিশেষ বিশেষ এলাকায় ভোটার স্থানান্তর করা হয়েছে: বিএনপি
, ১৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন (স্থানান্তর) করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নির্বাচন ভবনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে, গত প্রায় এক দেড় বছরের মধ্যে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার মাইগ্রেশন হয়েছে।
বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে যেটা অস্বাভাবিক। এরকম কখনো আগে হয়নি। নির্বাচন কমিশন এ ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জানিয়েছে, সেটা হলো কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি মাইগ্রেশন হয়নি। তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারিনি।
আমরা নিশ্চিত তাদের এই তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করেনি। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। এটার মধ্যে যদি কোনো সন্দেহ করার মতো থাকে তাহলে নির্বাচন কমিশনের উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া।
তিনি আরও বলেন, কিছু হোল্ডিং নাম্বার আছে।
যেখানে চার পাঁচজনের লোকের বেশি বসবাসই করেন না সেখানে ২০ থেকে ৩০ জন ভোটার হওয়ার অভিযোগ এসেছে আমাদের কাছে। স্পেসিফিক হয়তো হোল্ডিং নাম্বারই নাই কিন্তু সেখানেও ভোটার করা হয়েছে। এগুলো কিছু মন্দ লোকরা করছে। কিছু লোক ভোটার আইডি, বিকাশ নাম্বার এগুলো নিয়ে কেলেঙ্কারি করেছে তারাই সম্ভবত এ ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে আমরা মনে করি। এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার যাতে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যেকোনো রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশন তার আইনানুক সাংবিধানিক যে ভূমিকা সেটা যেন তারা পালন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












