জীবনী মুবারক
বিশিষ্ট তাবেয়ী হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (৪)
বিলাদত শরীফ: তারিখ উল্লেখ নেই। বিছাল শরীফ: ৬৩ হিজরী।
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনার কতিপয় ক্বওল শরীফ:
হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি বলেন, মু‘মিন লোকের জন্য কবর অপেক্ষা উত্তম স্থান আর কিছুই নেই। এখানেই শুধু দুনিয়ার দুঃখ-চিন্তার পরিসমাপ্তি রয়েছে, শান্তি রয়েছে। আর মহান আল্লাহ পাক উনার শাস্তি থেকে নিরাপত্তা রয়েছে। তিনি আরো বলেন, আমার ধারণায় সবচেয়ে উত্তম আমি তখন মনে করি, যখন আমার খাদিম বলে; ঘরে আটাও নেই, দিরহামও নেই। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন-
اَلْعَيْنَانِ تَزْنِيَانِ، وَالْيَدَانِ تَزْنِيَانِ، وَالرِّجْلَانِ تَزْنِيَانِ، وَالْفَرْجُ يَزْنِى
(অর্থাৎ চক্ষুদ্বয় ব্যভিচার করে, হস্তদ্বয় ব্যভিচার করে, পদদ্বয় ব্যভিচার করে, আর গোপন অঙ্গ ব্যভিচারকে কার্যকর করে। ) (হিলইয়াতুল আওলিয়া)
একবার হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ভ্রাতুষ্পুত্রের হাত ধরে কূফায় একটি আবর্জনা-স্তুপের নিকট নিয়ে বলেন, আমি কি তোমাকে দুনিয়া কি জিনিস তা দেখাবো? (অতঃপর ময়লা-আবর্জনার স্তূপের দিকে ইশারা করে দেখিয়ে বললেন,) ইহাই হচ্ছে দুনিয়া। লোকেরা এইগুলি খেয়েছিলো, অতঃপর নিঃশেষিত বস্তু রেখে গেছে, তারা এগুলি পরিধান করেছিলো, অতঃপর পুরাতন করে ছিঁড়ে এখানে ফেলে গিয়েছে, তারা এসব নিয়ে রক্ত প্রবাহিত করেছে, এগুলির জন্য হারামকে হালাল করেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। (হিলইয়াতুল আওলিয়া)
বিছাল শরীফ:
হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি উনার যখন বিছাল শরীফের সময় ঘনিয়ে আসলো; তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! আমি এমন কোন কর্মের উপর মৃত্যুবরণ করছি না তো; যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের সুন্নত মুবারকের খিলাফ। মহান আল্লাহ পাক উনার কসম! আমি শুধু আমার এই তরবারি ব্যতীত কোন ব্যক্তির নিকট কোন লাল বা সাদা (স্বর্ণ-রৌপ্য) রেখে যাচ্ছি না। সুতরাং এই তরবারি বিক্রয় করে তোমরা আমার কাফনের কাপড় ক্রয় করবে। (তাবাকাত)
হযরত ইমাম শা‘বী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফের সময় তিনি কাফনের মূল্য পরিমাণ অর্থও রেখে যাননি। তিনি তখন বলেছিলেন, আমার কাফনের মূল্য পরিমান অর্থ কর্জ করবে, কিন্তু কোন কৃষক বা জামানত গ্রহণকারী থেকে কর্জ গ্রহণ করবে না, যদি কোন মেষ পালক অথবা কোন মেষ বিক্রয়কারী পাও তার নিকট থেকে কর্জ নিবে। (তাবাকাত)
হযরত সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আলক্বামা রহমতুল্লাহি আলাইহি উনার পরে হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি অবশিষ্ট ছিলেন, কেউ কারো থেকে মর্যাদায় কম ছিলেন না। বর্ণিত আছে যে, হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি তিনি হিজরী ৬৩ সনে বিছাল শরীফ গ্রহণ করেন। ওয়াসীতের আস-সিলসিলা নামক স্থানে তিনি বিছাল শরীফ প্রাপ্ত হন। (তাবাকাত, সিয়ারু আ’লামিন নুবালা)
সূত্রসমূহ: হিলইয়াতুল আওলিয়া, তাবাকাত, সিয়ারু আ’লামিন নুবালা। (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












