বিলুপ্ত হচ্ছে না র্যাব
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়ে বিতর্ক থামছেই না। র্যাব কি বিলুপ্ত হবে, নাকি পুনর্গঠন করা হবে- এই প্রশ্ন এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর চাপ থাকলেও র্যাব বিলুপ্ত না করেও কাঠামোগত সংস্কার বা পুনর্গঠন সম্ভব। তবে সরকার যে সেই পথে স্পষ্টভাবে এগোচ্ছে, এমন কোনও ইঙ্গিত নেই।
সম্প্রতি র্যাবের জন্য নতুন যানবাহন কেনায় সরকারি বরাদ্দ অনুমোদনের পর প্রশ্ন উঠেছে- র্যাব কি সত্যিই বিলুপ্তির পথে, নাকি নীরবে পুনর্গঠনের দিকে এগোচ্ছে? একইসঙ্গে আলোচনায় এসেছে সংস্থাটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ভবিষ্যৎ কী?
এ পর্যন্ত সরকারিভাবে র্যাব বিলুপ্তির কোনও ঘোষণা নেই। বরং নিরাপত্তা বিশ্লেষক, সাবেক কর্মকর্তা ও নীতিনির্ধারণী সূত্রগুলোর মতে, সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত র্যাবের সম্ভাব্য কাঠামোগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে।
সরকারি ক্রয় পরিকল্পনায় র্যাবের জন্য নতুন অপারেশনাল যানবাহন সংযোজনের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। যদিও র্যাবের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। তাদের মতে, পুনর্গঠনের মাধ্যমে গুম ও ক্রসফায়ারের মতো বিতর্কিত অধ্যায় থেকে র্যাবকে বের করে আনা সম্ভব। কর্মকর্তারা আরও বলেন, র্যাব মূলত পুলিশের অধীন একটি ব্যাটালিয়নধর্মী বিশেষায়িত ইউনিট।
বাংলাদেশের এলিট বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের নিরাপত্তা ও কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। তবে এই নিষেধাজ্ঞা হঠাৎ করে আসেনি। অন্তত এক দশকের বেশি সময় ধরে জমে ওঠা অভিযোগ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতার ফল হিসেবেই এটি এসেছে।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিকবার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় একটি এলিট ফোর্স প্রয়োজন রয়েছে। তবে সেটি বিলুপ্তির মাধ্যমে নাকি পুনর্গঠনের মাধ্যমে হবে, এ বিষয়ে তিনি স্পষ্ট কোনও অবস্থান জানাননি।
এদিকে মার্কিন নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি। বিষয়টি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলতে রাজি হননি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, র্যাবের কাঠামো, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনী থেকে ডেপুটেশনে কর্মকর্তা নিয়োগের বর্তমান পদ্ধতি পুনর্বিবেচনার বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে।
এদিকে গুম সংক্রান্ত তদন্ত কমিশন র্যাবকে গুমের ঘটনায় জড়িত প্রধান বাহিনী হিসেবে চিহ্নিত করে বিলুপ্তির সুপারিশ করেছে। গত ৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন উল্লেখ করে, গুমের শিকার ব্যক্তিদের একটি বড় অংশের ঘটনায় র্যাবের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে র্যাবকে অন্যতম প্রধান দায়ী বাহিনী হিসেবে উল্লেখ করে সেটি বিলুপ্ত করার সুপারিশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












