বিলুপ্তির পথে সুন্দরবনের ভেষজ ভান্ডার, হারিয়ে যাচ্ছে বংশানুক্রমিক কবিরাজি বিদ্যা
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
একদিকে খুলনার কয়রা উপজেলার লোকালয়, আর অন্যদিকে নদী পার হলেই বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটি একটি বিশাল প্রাকৃতিক ফার্মেসি বা ওষুধ ভান্ডার।
সুন্দরীগাছ। এই গাছটার নামানুসারেই এই বনের নাম হয়েছিল সুন্দরবন। কিন্তু এখন এই সুন্দরীগাছ বুনো এলাকায় বিরল হয়ে উঠেছে। আজ এখানে এটা দেখতে পাওয়া আমাদের ভাগ্য।
২০০৯ সালের ঘূর্ণিঝড় ‘আইলা’র পর থেকে বনের চেহারা দ্রুত বদলাতে শুরু করে। ‘আইলার আগে বন এত ঘন ছিল যে ভেতরে সূর্যের আলো পৌঁছাত না। কিন্তু তার পর থেকে বন পাতলা হতে শুরু করে।
২০১৫ বা ২০১৬ সালের পর থেকে পরিবর্তনটি আরও স্পষ্ট হয়ে ওঠে। যেসব জায়গায় আগে ঘন ছায়া থাকত, সেখানে রোদ পড়তে শুরু করে। আর তার সঙ্গে সঙ্গে চেনা ওষুধি গাছগুলো বন থেকে একে একে উধাও হতে শুরু করে।
একদিকে বন থেকে ওষুধি গাছ হারিয়ে যাওয়া, অন্যদিকে গ্রামে আধুনিক স্বাস্থ্যসেবার প্রসার। ২০০৯ সাল থেকে বাংলাদেশ সরকার গ্রামীণ ও দুর্গম এলাকায় ‘কমিউনিটি ক্লিনিক’ কর্মসূচি পুনরুজ্জীবিত করে। বর্তমানে দেশজুড়ে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে, যার মাধ্যমে প্রান্তিক মানুষের অনেকে হাতের নাগালে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। পাশাপাশি স্থানীয় ফার্মেসিগুলোতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই সহজে ওষুধ কেনার সুযোগ তৈরি হয়েছে।
ফলে নতুন প্রজন্ম ধীরে ধীরে কবিরাজদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে এখনো যারা কবিরাজদের কাছে আসেন, তাদের প্রধান কারণ দারিদ্র্য ও শহরের চড়া চিকিৎসা খরচ।
উপকূলীয় এই অঞ্চলে শুধু চিকিৎসায় নয়, সুপেয় পানির ক্ষেত্রেও নোনা পানির মারাত্মক প্রভাব পড়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি ধরে রেখে চললেও শুষ্ক মৌসুমে খাওয়ার পানির জন্য স্থানীয় মানুষদের দিনে ৪ কিলোমিটার পথ হেঁটে পুকুর থেকে পানি এনে রান্না ও পানের কাজ চালাতে হয়।
১০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রায় ২৭ লাখ মানুষ বসবাস করেন। শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষ বনজ সম্পদের ওপর নির্ভরশীল।
তবে সাম্প্রতিক সময়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বারবার আঘাত হানা সামুদ্রিক পানিচ্ছ্বাসের ফলে বনের পানিতে লবণাক্ততা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রাক-বর্ষা মৌসুমে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ ২১ থেকে বেড়ে ৩৩ পার্টস পার থাউজেন্ডে (ঢ়ঢ়ঃ) পৌঁছেছে। একই সময়ে উপকূলের মাটিতে লবণাক্ততা বেড়েছে প্রায় ৩১ শতাংশ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, লবণাক্ততা বনের উদ্ভিদ কূলের ভারসাম্য বদলে দিচ্ছে। নোনা পানি সহ্য করতে পারা প্রজাতিগুলো টিকে থাকলেও, কবিরাজরা যেসব অত্যন্ত সংবেদনশীল ওষুধি গাছের ওপর নির্ভর করতেন, সেগুলো হারিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সুন্দরীগাছ হারিয়ে যাওয়া কেবল একটি পরিবেশগত ক্ষতি নয়, এটি বনের সাংস্কৃতিক পরিচয়ের ওপর এক বিশাল আঘাত। একইভাবে গোলপাতার মতো গাছগুলোও উপকূলীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
স্থানীয় এক কবিরাজ জানান, আগে তার কাছে যত রকমের ভেষজ উপাদান ছিল, এখন তার তিন ভাগের এক ভাগও নেই। অনেক দূর থেকে বা নার্সারি থেকে চড়া দামে এসব সংগ্রহ করতে হয়।
বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরদার নাসির উদ্দিন বিষয়টিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে উল্লেখ করেন। নিজের পারিবারিক স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, আমার দাদুও বরগুনায় কবিরাজ ছিলেন। ছোটবেলায় দেখতাম উঠানে মানুষ গিজগিজ করত। কিন্তু আমার বাবা আর এই পেশায় আসেননি। এখন আমাদের বাড়ির উঠানে আগে যে তুলসী বা বাসকগাছ দেখা যেত, তা আধুনিক ওষুধের সহজলভ্যতার কারণে মানুষ আর চাষ করে না।
তিনি জোর দিয়ে বলেন, সুন্দরবন ভেষজ উদ্ভিদের এক অপার ভান্ডার। কিন্তু আধুনিক গবেষণার মাধ্যমে নথিভুক্ত করার আগেই এগুলো হারিয়ে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












