বিরোধী জোটে যোগদান নিয়ে পিটিআই-জেইউআই সংলাপ
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সরকারবিরোধী জোটকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের (জেইউআই-এফ) নেতারা। গত সোমবার এ আলোচনা হয়।
পার্লামেন্টের ভেতরে অনুষ্ঠিত এই বৈঠকে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার উপস্থিত ছিলেন। জেইউআই-এফের পক্ষে ছিলেন সিনেটর কামরান মুর্তজা ও জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারি।
বৈঠকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং আইনের শাসন ও সংবিধানকে প্রাধান্য দেওয়ার বিষয়ে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা জেইউআই-এফ নেতাদের কাছে তুলে ধরেন সালমান আকরাম।
সাম্প্রতিক মাসগুলোতে দল দুটির মধ্যে যোগাযোগ বেড়েছে। তবে আলাপ-আলোচনা চললেও উল্লেখযোগ্য তেমন অগ্রগতি হয়নি। জোটে জেইউআই-এফের অংশগ্রহণের বিষয়টি এগিয়ে নিতে সম্প্রতি কায়সার ও মুর্তজাকে নিয়ে দুই সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে।
গত বছরের এপ্রিলে তেহরিক তাহাফুজ আইন-ই-পাকিস্তান (টিটিএপি) নামে সরকারবিরোধী একটি জোট গঠন করে পিটিআই। ইতিমধ্যে এই জোটে জামায়াত-ই-ইসলামি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল ও মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিনসহ কয়েকটি দল যোগ দিয়েছে।
গত জানুয়ারিতে সরকারবিরোধী জোট টিটিএপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে ফজলুর রহমানের সঙ্গে দেখা করে পিটিআই প্রতিনিধিদল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)