বিরল সৌরজগতের সন্ধান
আল ইহসান ডেস্ক:
বিরল এক সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদেরা। যেখানে অরবিটাল রেসোনেন্স নামের এক বিশেষ পরিস্থিতির কারণে বিরল এক জ্যামিতিক সজ্জায় একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ছয়টি গ্রহ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে এই সৌরজগতের অবস্থান। এর নাম দেওয়া হয়েছে ‘এইচডি১১০০৬৭’। ওই সৌরজগতে অনুসন্ধান চালাতে ব্যবহার করা হয়েছে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) ও ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট (সিএইচইওপিএস)।
ওই গ্রহগুলো এমনভাবে নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যেখানে একটি গ্রহ তিনবার কক্ষপথ প্রদক্ষিণ করলে পরেরটি করে দুইবার। আবার পরের গ্রহ ছয়বার আবর্তন শেষ করলে পরবর্তী গ্রহ করে একবার। আর এর পরের চারবার আবর্তিত হলে শেষ গ্রহটি আবর্তিত হয় তিনবার। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে প্রক্রিয়াটি।
ছয় গ্রহের এমন আবর্তনের নাম দেওয়া হয়েছে ‘রেসোনেন্ট চেইন’, যেখানে প্রতিটি গ্রহ তার পরবর্তী গ্রহের গতিবিধি অনুযায়ী পরিচালিত হয়। এ সারিবদ্ধ চেইনের মাধ্যমে এমন প্রক্রিয়া তৈরি হয়েছে যা সাধারণ কক্ষপথের তুলনায় আলাদা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।