সংরক্ষণের খরচ দ্বিগুণ:
বিরল প্রতিবাদ কৃষকদের, সড়কে আলু ফেলে গড়াগড়ি
, ০৩ রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোয় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন কৃষকরা। গতকাল রোববার সকাল ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বিক্ষুব্ধ কৃষকরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে দেন। এ সময় অনেকে মহাসড়কেই শুয়ে পড়েন এবং আলুর ওপরই গড়াগড়ি করেন।
বিক্ষুব্ধ কৃষকরা জানান, রাজশাহীর হিমাগারগুলোয় প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে গড়ে ৪ টাকা কেজি ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সংরক্ষণের খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় অনেক কৃষক তাই এবার আলু সংরক্ষণ করতে পারবেন না। তাই তারা আগের ভাড়াই পুনঃনির্ধারণের দাবি জানান। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে বলেও কৃষকরা হুমকি দেন।
বিক্ষোভ কর্মসূচিতে মোহনপুর ও তানোরসহ পবা উপজেলার সহগ্রাধিক কৃষক অংশ নেন।
এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)