বিমান চালু করতে পারে বলে এ সময় তিনি উল্লেখ করেন। বিমানের চাকা চুরির অভিযোগে দুই কর্মী চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত অকশনের জন্য জমা রাখা টায়ার প্রশাসনের বিনা অনুমতিতে অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে বিক্রির অভিযোগে দুই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন, বিমানের ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হাসান ও স্টোর হেলপার সামছুল হক।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল জুমুয়াবার (২২ আগস্ট) বিমান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে অকশনের জন্য রাখা বিমানের উড়োজাহাজের কিছু টায়ার জমা রাখা হয়। সেখান থেকে ১০টি টায়ার বিমান প্রশাসনের অনুমতি ছাড়াই ওই দুই কর্মী গোপনে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাছে বিক্রি করেন। এ ঘটনা জানাজানি হলে তাদের বিরুদ্ধে বিমানের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া টায়ার চুরির ঘটনায় বিমানবন্দর থানায় ওই দুই কর্মীর বিরুদ্ধে জিডি করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।