বিমানবন্দরের থার্ড টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের প্রায় ৯০ কোটি টাকা বকেয়া পরিশোধ না করার মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি’র দুই কর্মকর্তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত শুনানি শেষে এক কোরিয়ান নাগরিক ও এক বাংলাদেশি কর্মকর্তার জামিন বাতিলের এই আদেশ দেয়।
কারাগারে পাঠানো দুই কর্মকর্তা হলো- কোরিয়ান নাগরিক হিসক কিম এবং বাংলাদেশি নাগরিক সায়েম চৌধুরী। এছাড়া এই মামলায় পলাতক থাকা আরও তিন কোরিয়ান নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান ‘প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আখতার চৌধুরী আদালতে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনালসহ আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশনসহ মূল ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে প্লিয়াডিস কনস্ট্রাকশন।
জুবায়ের আখতারের দাবি, চুক্তির বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি দীর্ঘ সময় ধরে সেই পাওনা বাবদ প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দিলেও অর্থ না পাওয়ায় এবং প্রতারণার শিকার হয়ে তিনি শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন। আজ আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের স্থায়ী জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)