বিবস্ত্র করে ফিলিস্তিনি নারীদের তল্লাশি: ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তদন্তের আহ্বান জাতিসংঘের
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের একটি বাড়িতে পাঁচ নারীকে তল্লাশির নামে বিবস্ত্র করে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা যে জঘন্য অপরাধ করেছে তা তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গত ১০ জুলাই সকালে আল-খলিল শহরের একটি বাড়িতে দুইজন ইসরাইলি নারী সেনা ফিলিস্তিনি নারীদের বিবস্ত্র করে তল্লাশির মতো ঘৃণ্য অপরাধ করেছে। ওই দুই সেনা ৫৩ বছর বয়সী একজন মা, তার ১৭ বছর বয়সী মেয়ে এবং তিন ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়।
ইসরাইলের ওই দুই নারী সেনার কাছে রাইফেল এবং কুকুর ছিল। ফিলিস্তিনি পাঁচ নারী বিবস্ত্র হতে রাজি না হলে ইহুদিবাদী সেনারা তাদেরকে গুলি করার এবং তাদের ওপর কুকুর লেলিয়ে দেয়ার ভয় দেখায়। এর আগে কাপড়চোপড় পরা অবস্থায় ইসরাইলের পুরুষ সেনারা ফিলিস্তিন নারীদের দেহ তল্লাশি করে।এই জঘন্য ঘটনা সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের অন্যতম মুখপাত্র ফারহান হক বলেছে, “যেকোনো ধরনের সম্মিলিত শাস্তির বিরুদ্ধে আমাদের অবস্থান।” সে এক প্রেস ব্রিফিংয়ে বলে, প্রকাশিত এই ঘটনার আদ্যপান্ত তদন্ত হওয়া দরকার।
ফিলিস্তিনি জনগণের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা অ্যালবানিস বলেছে, এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটি বিষয়। এই উন্মাদনা এবং লঙ্ঘনের ঘটনার অবসান হওয়া জরুরি। বর্বর এ ঘটনার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, প্রতিদিন ইসরাইল সেনারা ফিলিস্তিনে যে মানবাধিকার লঙ্ঘন করছে তার অবসান ঘটানোর জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)