‘বিনয়ী’ ব্যক্তি মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে প্রিয়...
যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَلَا تُزَكُّوْا أَنْفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى
অর্থ: “তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা বর্ণনা করোনা। মহান আল্লাহ পাক তিনি জানেন, কে সবচেয়ে বেশি মুত্তাক্বী”। (পবিত্র সূরা নজম শরীফ, পবিত্র আয়াত শরীফ ৩২) অর্থাৎ তোমরা মনে করোনা যে, তোমরা ইছলাহকৃত হয়ে গেছো, তোমাদের আর আ’মল করার প্রয়োজন নেই। না‘উযুবিল্লাহ! বরং তোমরা সর্বদা বিনয় অবলম্বন করো। কেননা মহান আল্লাহ পাক তিনি জানেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি মুত্তাক্বী। কাজেই এ বিষয়ে সতর্ক থাকো। আর ফখর হচ্ছে, খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার একখানা ছিফত মুবারক, এটা নিয়ে তোমরা টানাটানি করোনা। মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
اَلْكِبْرِيَاءُ رِدَاءِىْ وَالْعَظْمَةُ اِزَارِيْ فَمَنْ نَزَعَ فِىْ شَيْءٍ مِّنْهُمَا فَقَدْ اَدْخَلْتُ فِىْ النَّارِ وَلَا اُبَاِليْ
অর্থ: “(মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-) বড়ত্ব হচ্ছে, আমার চাদর মুবারক, আর মহত্ব হচ্ছে, আমার ইযার (লুংগী) মুবারক, কাজেই যারা এ দুটি নিয়ে টানাটানি করবে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, এ বিষয়ে আমি কোন পরোয়া করিনা।” না‘উযুবিল্লাহ! এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছে কুদসী শরীফ থেকে বুঝা যায়, যারা ফখর করল তারা মূলত মহান আল্লাহ পাক উনার দুই খানা ছিফত মুবারক নিয়েই টানাটানি করলো, আর যারা এরূপ করবে তাদেরকে মহান আল্লাহ পাক তিনি জাহান্নামে নিক্ষেপ করতে কোন পরোয়া করবেন না। না‘উযুবিল্লাহ! কাজেই হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে হলে, বিনয়ের কোন বিকল্প নেই। বিশেষ করে যারা পবিত্র ইলমে তাছাউফ চর্চা করেন, উনাদের জন্য ‘বিনয়ী’ হওয়া একান্ত কর্তব্য। যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক সম্মানার্থে, সর্বাবস্থায় বিনয়ী হওয়ার তাওফীক দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।