বিনা বেতনে কাজ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
জোট সরকারের এসব মন্ত্রীরা হলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের। বুধবার এ ব্যাপারে মন্ত্রীদের দেওয়া একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কথা বিবেচনায় রেখে মন্ত্রিরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
শামা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রীদের এই প্রস্তাব অনুমোদন করে জাতির জন্য তাদের ভাবনা ও উদ্বেগের বিষয়টির প্রশংসা করেন। মন্ত্রীদের এই সিদ্ধান্তের ফলে ১২ জন কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী বেতন নেবেন না। পাকিস্তানে এই প্রথমবারের মতো এতো বেশি সংখ্যক মন্ত্রী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে লিটার প্রতি পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৭২ রুপি, যা সর্বকালীন রেকর্ড। এই পরিস্থিতিতে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের মন্ত্রীরা। পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় শেষ। নতুন করে ঋণ দিতে চাইছে না আইএমএফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সঙ্কটের মোকবিলায় বিনা বেতনে কাজ করার এই সিদ্ধান্ত।
প্রবল অর্থসঙ্কটের মোকাবিলায় ইতোমধ্যেই সরকারি কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিলেছে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার। এই পরিস্থিতিতে কেন মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যদের বেতন ও ভাতা কেন কমানো হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল সে দেশের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং কয়েকটি গণমাধ্যম।
জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ-সহ পিএমএল(এন) দলের মন্ত্রীরা বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিলেও সরকারের আর এক গুরুত্বপূর্ণ দল, আসিফ আলি জারদারি, বিলওয়াল ভুট্টোর পিপিপি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)