ভেনেজুয়েলার তেল বিক্রি:
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলতি বছর ভেনেজুয়েলার খনিজ তেল বিক্রি করে ১৩ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব লুটেছে সন্ত্রাসী ড্রাম্প প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের হিসাবে এই বিপুল আয়ের চিত্র উঠে এলেও, সংগৃহীত বিপুল এই অর্থের শেষ পরিণতি কী হয়েছে, সে বিষয়ে বরাবরই নীরব ওয়াশিংটন।
চলতি বছরের জানুয়ারিতে এক অভিযানে ভেনেজুয়েলার সরকারপ্রধান মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়। এর পরপরই সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজকে ভেনেজুয়েলার দায়িত্বে বসায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির খনিজ তেল রপ্তানির পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে ওয়াশিংটন।
মার্কিন প্রশাসন খনিজ তেলের অর্থ ও তহবিলের নিয়ন্ত্রণ নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ভেনেজুয়েলার অর্থনীতি নিভু নিভু। অর্থনীতিবিদদের মতে, এটি স্পষ্ট যে, সংগৃহীত খনিজ তেল বিক্রির সমুদয় অর্থ ওয়াশিংটন এখনো কারাকাসে ফেরত পাঠায়নি।
এই অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক বিভিন্ন দপ্তর থেকেও এসেছে পরস্পরবিরোধী ও বৈপরীত্যপূর্ণ তথ্য। যেখানে সন্ত্রাসী ড্রাম্পের এক নির্বাহী আদেশে এই তহবিলের সুরক্ষায় নিজেদের ভূমিকা কেবল ‘হেফাজতকারী’ বা ‘রক্ষক’ বলে উল্লেখ করা হয়েছিলো, সেখানে ড্রাম্প প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে- ‘ভেনেজুয়েলার খনিজ তেল বিক্রি করে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন করছে।’
এমন পরিস্থিতিতে তহবিলের আসল অবস্থান কোথায় এবং এর ব্যবহারে দুর্নীতি ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে- তা জানতে এখন ড্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদের উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) আইনপ্রণেতারাই।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটিক সদস্য ক্যাস্ট্রো বলে, ‘শুরু থেকেই ভেনেজুয়েলায় ড্রাম্পের এই আগ্রাসন ছিলো খনিজ তেল, ক্ষমতা এবং দুর্নীতির মচ্ছব। কোনো স্বচ্ছতা বা সুরক্ষাব্যবস্থা ছাড়াই ভেনেজুয়েলার কোটি কোটি ডলারের তেল রাজস্ব এখন (লুটেরা) ড্রাম্প প্রশাসনের পকেটে। আর এ বিষয়ে মার্কিন কংগ্রেসকে রাখা হয়েছে সম্পূর্ণ অন্ধকারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












