বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-ইয়ামান আস-সাঈদ হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গত সোমবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় অবস্থিত আল-ইয়ামান আস-সাঈদ হাসপাতালে চালিয়েছে। এ হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতরা বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসেবে সেখানে আশ্রয় নিয়েছিলেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি, নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং সাধারণ মানুষের বাড়িঘরে যে নৃশংস হামলা চালিয়েছে, তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার যুদ্ধের অংশ হিসেবে একটি পরিকল্পিত আগ্রাসন।
হামাসের ভাষায়, এসব হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর এসব ভয়াবহ অপরাধ ও ধারাবাহিক হত্যাকা- ফিলিস্তিনি জনগণের নিজ ভূমি ও ন্যায্য অধিকারের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করবে এবং স্বাধীনতা, মর্যাদা ও বেঁচে থাকার অধিকারের জন্য তাদের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা দেয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাল্টাপাল্টি হামলায় ফের ছড়াচ্ছে যুদ্ধের আগুন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ৮৫ ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় মার্কিন আকাশ প্রতিরক্ষা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় বিশ্বের বহু দেশে ভূমিকম্পের আঘাত
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)