আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো ও একটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, ‘অপারেশন সায়েকেহ’-এর ২২তম ধাপের অংশ হিসেবে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর আবাসন, সামাজিক কল্যাণ ভবন এবং সরঞ্জাম ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে আর্শ ড্রোন ব্যবহার করে ভারী বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কর্মশালা এবং বড় ধরনের সরঞ্জাম ডিপোতে আঘাত হানা হয়েছে। ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দক্ষিণ ইরানের জনগণের প্রতি উৎসর্গ করা এই অভিযানটি চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে, একটি পৃথক অভিযানে বাহরাইনে অবস্থিত আমাজন ডেটা সেন্টারের মূল অবকাঠামোতে আঘাত হেনেছে আইআরজিসি। ‘অপারেশন নাসর ২’-এর ২৪তম তরঙ্গের অধীনে পরিচালিত এই হামলায় ‘এমই-সাউথ-১’ নামের ক্লাউড সেন্টারটি ক্ষতিগ্রস্ত হয়।
আইআরএনএ-র তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মধ্যপ্রাচ্যে চালু হওয়া এই সেন্টারটি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ৯ বিলিয়ন ডলারের ‘জয়েন্ট ওয়ারফাইটিং ক্লাউড কেপাবিলিটি’ চুক্তির অধীনে এই ডেটা সেন্টারটি পেন্টাগনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক তথ্য বিশ্লেষণের কাজ পরিচালনা করতো বলে ইরানের দাবি।
এছাড়া, কুয়েতের পশ্চিমে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর অন্যতম বৃহত্তম লজিস্টিক হাব ‘দোহা ক্যাম্প’-এও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেখানে মার্কিন স্থল বাহিনীর গোলাবারুদ ডিপো এবং লজিস্টিক সরঞ্জাম ধ্বংসের দাবি করা হয়েছে। সূত্র: আল মায়াদিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)