বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ, বাস্তবে ৮ ঘণ্টা লোডশেডিং
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম অঞ্চলে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বাস্তবে কমছে না লোডশেডিং। নগরীতে দিনে-রাতে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। জেলার ১৬টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় পরিস্থিতি আরও খারাপ বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। উপজেলাগুলোতে ৮-৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকছে এখনও। এতে তীব্র গরমের মধ্যে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও অনলাইনের কাজ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে সকাল ১১টায় ২ হাজার ৭৭৬ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২ হাজার ৯২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। অথচ ওই দিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৪৩১.৯৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১ হাজার ২০৭.৮৯ মেগাওয়াট। ফলে ওই সময় ঘাটতি ছিল ২২৪.১০ মেগাওয়াট। অফ-পিক আওয়ারেও ৭৫.৮০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চাহিদা সাধারণত ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াটের মধ্যে থাকলেও স্থানীয় বিদ্যুৎকেন্দ্রগুলোতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি শুধু চট্টগ্রামেই সরবরাহ করা হয় না; জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর সেখান থেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) আকবর হোসেন বলেন, চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ৩০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পরে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে চাহিদার তুলনায় গত রবিবার ৭৫ মেগাওয়াট থেকে ২২৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং ছিল।
তীব্র গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। দিনের গরমের পর রাতেও বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে অস্বস্তি আরও বাড়ছে। লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, অনলাইনে কাজ করা মানুষ ও ছোট ব্যবসায়ীরা।
নগরের বাকলিয়া থানার এক্সেস রোড সংলগ্ন মৌসুমী আবাসিক এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন, দিন-রাত ২৪ ঘণ্টায় ৬-৭ ঘণ্টা লোডশেডিং থাকে। রাতে ঘুমাতে গেলেও বিদ্যুৎ থাকে না। একবার গেলে এক-দুই ঘণ্টায়ও আসে না। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগরীর তুলনায় চট্টগ্রামের ১৬টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। লোহাগাড়ার বড়হাতিয়া এলাকার বাসিন্দা আহমেদ মুসা বলেন, গ্রামে বিদ্যুতের অবস্থা ভয়াবহ। ২৪ ঘণ্টার মধ্যে ৮-৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকে। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্মে যেমন ব্যাঘাত ঘটে, তেমনি গরমে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)