বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রচার অতিরঞ্জিত -ড. ম. তামিম
সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যে ২৫ হাজার মেগাওয়াট প্রচার করে সেটিকে অতিরঞ্জিত বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. ম. তামিম। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে এখন সরকার নিজেই বিপদে পড়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশের বিদ্যুৎ খাত নিয়ে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’-এর এক ওয়েবিনারে তিনি এমন মন্তব্য করেন। ড. তামিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি দেশের জ্বালানি খাত নিয়ে গবেষণা করেন।
অধ্যাপক ড. ম. তামিম বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট বলে প্রচার করছে; যা অতিরঞ্জিত। এর মধ্যে ক্যাপটিভ (শিল্পকারখানার নিজস্ব উৎপাদন ইউনিট), বন্ধ হয়ে যাওয়া কেন্দ্র, সোলার হোম মিস্টেম এবং মিনি গ্রিডও রয়েছে।
তার দাবি, ‘আমার মতে দেশে গ্রিডভুক্ত বিদ্যুতের উৎপাদনক্ষমতা ১৮ হাজার থেকে সর্বোচ্চ ১৯ হাজার মেগাওয়াট। সেখানে আমাদের চাহিদাই রয়েছে ১৬ হাজার মেগাওয়াট।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।