বিদ্যুতের মূল্যবৃদ্ধি চাপ বাড়াবে গ্রাহকের
, ১৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ আশির, ১৩৯১ শামসী সন , ০১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মার্চ থেকে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩৪ থেকে ৭০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রমজানের আগে এই সিদ্ধান্তের প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্তৃপক্ষ ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য (শিল্পকারখানার নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাস) প্রতি ঘনমিটারেও ৭৫ পয়সা বাড়বে।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ১৪ টাকা ও ক্যাপটিভ পাওয়ারের দাম ৩০ টাকা।
৪৭০ কোটি ডলার ঋণের জন্য আইএমএফের শর্ত মেনে সরকার মার্চের প্রথম সপ্তাহে পেট্রোলিয়ামের জন্য একটি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রক্রিয়া চালু করবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ১ মার্চ থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে এবং প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকর্মীদের বলেছেন, খুব কম (২০০ ইউনিটের কম) বিদ্যুৎ ব্যবহার করেন, এমন প্রায় এক কোটি গ্রাহককে প্রতি ইউনিটে মাত্র ৩৪ পয়সা বেশি দিতে হবে। বাকিদের ৭০ পয়সা করে বেশি দিতে হবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, প্রতি ইউনিটের গড় মূল্য বর্তমানে ৮ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৯৫ পয়সা এবং পাইকারি ইউনিটের দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান গোলাম রহমান বলেন, মানুষ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে হিমশিম খাচ্ছে।
'সারা দেশকে বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু অতিরিক্ত ধারণক্ষমতার মতো অনেক ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছেন ভোক্তারা।'
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, রাজস্ব আয় কম হওয়ায় সরকারের বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে।
'কিন্তু উদ্বেগের বিষয় হলো, বিদ্যুতের দাম বাড়ায় মূল্যস্ফীতির ওপর চাপ পড়বে। ব্যবসায়ীরা এমনিতেই নানা অজুহাতে দ্রব্যমূল্য বাড়ায়। এখন রমজানকে সামনে রেখে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অজুহাতেও তারা দাম বাড়াতে পারে', বলেন তিনি।
পেট্রোলিয়ামের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের বিষয়ে নসরুল হামিদ বলেন, 'অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে আমরা ডায়নামিক প্রাইসিংয়ের দিকে এগোচ্ছি।'
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)