‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের অপপ্রচার রোধ করতে হলে দেশের গণমাধ্যমগুলোতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তাহলে ওইসব বিদেশি গণমাধ্যমের মিথ্যা সংবাদের ওপর চুনকালি পড়বে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রহ্মপুত্র নদের পানি এখনও অনেক ভালো আছে। এই পানি যাতে কোনোভাবেই দূষণ বা নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।