বিদেশিদের গঠনমূলক পরামর্শ মানা হবে, হস্তক্ষেপ নয় -কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মুহম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, দবিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্ণা দিচ্ছে। তারা তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কোনো বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে তা কোনভাবেই আমরা মেনে নেবো না। তবে বিদেশি শক্তি নির্বাচন আরো সুষ্ঠু সুন্দর করার বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেওয়া হবে।’
গতকাল জুমুয়াবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের যদি কোনো পরামর্শ ও প্রযুক্তি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নেবো।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।