৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মাদারীপুর সংবাদদাতা:
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় মাফিয়া চক্রের নির্যাতনে মাদারীপুরের ডাসার জহিরুল আকন (২৫) নামে এক যুবক মারা গেছেন।
গত সোমবার (৬ এপ্রিল) রাতে তার মৃত্যুর খবর পান তার স্বজনরা। এ ঘটনায় দালালদের শাস্তি ও মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
নিহত জহিরুল আকন উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের শামসুল হক আকনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই উপজেলার ধলুগ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর ও তারক দাস নামে দুই দালাল অল্প টাকায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে জহিরুলকে রাজি করায়। পরে তাকে লিবিয়া নিয়ে একটি অন্ধকার বন্দিশালায় আটকে রাখা হয়। সেখানে তাকে প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছে টাকা দাবি করত মাফিয়া চক্র। দালালরা জহিরুলের পরিবারের কাছ থেকে কয়েক দফায় মোট ৪৫ লাখ টাকা নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। এদিকে একই দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে মধ্য ধুলগ্রামের ইমামুল সৈয়দ নামে আরেক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে মৃত্যুর খবর শুনে বাগরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, দুই কন্যা সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশী। তাদের দাবি দালালরা নির্যাতন করে জহিরুলকে মেরে ফেলেছে।
ঘটনা জানাজানির পর অভিযুক্ত দালালরা আত্মগোপন করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দালাল তারক দাসের মা মিনতী দাস বলেছে, আমার ছেলে তারক শতাধিক লোককে লিবিয়া হয়ে ইতালি পাঠিয়েছে। তবে এই ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)