এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে নিজ বাসভবনে ‘টর্চার সেল’ বানিয়ে দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার (৬ এপ্রিল) নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন।
অভিযোগ করা হয়, গত রোববার (৫ এপ্রিল) প্রসাদপুর বাজার এলাকা থেকে এমপির ‘সন্ত্রাসী বাহিনী’র প্রধান ও এপিএস মোহাম্মদ আলীসহ ১০-১২ জন মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে তুলে নিয়ে যান। তাকে এমপির বাসভবনের নিচতলায় একটি টর্চার সেলে নির্মমভাবে মারধর করা হয়। এ সময় তাকে দলীয় কর্মসূচিতে অংশ না নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
নেতারা আরও অভিযোগ করেন, এর আগে এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের ওপরও হামলা চালানো হয়। এ ছাড়া নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই এমপি টিপু ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এমপি তার ব্যক্তিগত বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি সরকারি কৃষি ভর্তুকি, চাল বিতরণ ও ত্রাণ তহবিলের অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতিতে লিপ্ত। পুলিশি প্রভাব খাটিয়ে তিনি অন্যের জমি ও খাস পুকুর দখল করে নিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়।
তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য ইকরামুল বারী টিপু গণমাধ্যমকে বলেন, উপজেলা বিএনপির একটি অংশ নির্বাচনের আগে থেকেই আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে। এখনও ওই পক্ষ সক্রিয় রয়েছে। আশা করি, তাদের কোনো চক্রান্ত সফল হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)