পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জামালপুর সংবাদদাতা:
ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে জামাই ও শ^শুরকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুর পৌরসভার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমন হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের ট্যাংকে করে পেট্রোল সংগ্রহ করতো। পরবর্তীতে সেই পেট্রোল ড্রাম বা বোতলে বের করে অবৈধভাবে মজুদ করতো। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যেই তারা এই জ্বালানি তেল সংরক্ষণ করছিলো।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত পেট্রোল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইনে আটক দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমন হোসেন গণমাধ্যমকে জানান, নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। দ-প্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)