বিদেশগামী ছেলেকে বিদায় দিতে এসে চিরবিদায় বাবার
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ছেলে মুবিন জমাদ্দারের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সন্ধ্যায়। তাকে বিদায় দিতে সঙ্গে এসেছিলেন মিরন জমাদ্দার।
এসে উঠেছিলেন রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে। আর ছেলে মুবিন ওঠেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে। কিন্তু ছেলেকে আর বিদেশযাত্রায় বিদায় দেওয়া হলো না মিরনের। সৌদিয়া হোটেলে অগ্নিকা-ে তিনিই নিয়েছেন চিরবিদায়।
গত সোমবার (৩ মার্চ) আবাসিক হোটেলটিতে এ আগুনের ঘটনায় মুবিনের সঙ্গে প্রাণ ঝরেছে আরও তিনজনের। আগুনে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ভবনটির চারতলা থেকে একজন ও ছয় তলার ছাদের গেটের সামনে তিনজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো আগুনের তাপে কিছুটা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা নিহত চারজন আগুনে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। আমরা এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। বাকি তিনজনের মরদেহ নাম-পরিচয় জানা যায়নি। আমাদের ধারণা এ চারজন হোটেলের গেস্ট ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। পরে আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। নিহত চারজনই পুরুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)