‘বিচারক এজলাসে বসে কখনও ন্যায় বিচার করতে পারে না’
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী বলেছেন, একজন বিচারক এজলাসে বসে কখনও ন্যায় বিচার করতে পারে না, কারণ তিনি বাস্তবতার নিরিখে বিচার করেন না। তিনি বিচার করেন, তার সামনে যে নথিপত্র উপস্থাপন করা হয় এবং সাক্ষীর জবানবন্দি বিচার বিশ্লেষণ করে তিনি রায় দেন। অথচ ঘটনা সত্য সাক্ষী প্রমাণের অভাবে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) উপজেলা পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত আইনে অনেকগুলো বিষয় আছে। এ আইনের মূল উদ্দেশ্য হল, কম সময়ে বিনা খরচে যেন বিচার পেয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।