পাহাড়িয়া দ্বীপে আঙুর চাষ
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ সম্ভব নয়, এমন ধারণাকে পাল্টে দিতে বিভিন্ন জাতের আঙুরের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন মহেশখালীর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ফজলুল করিম ফয়েজ। অবশেষে আঙুরের বাণিজ্যিক চাষে সফলতা পেয়েছেন তিনি। কক্সবাজারের পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীর মধুয়ার ডেইল গ্রামের ফজলুল করিম ফয়েজ। পেশায় তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত। শিক্ষকতার পাশাপাশি এ দেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষের বিপ্লব ঘটাতে উদ্যোগ নেন।
চার বছর আগে তিনি অনলাইনে আঙুর চাষের বিষয়ে প্রাথমিক ধারণা নেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি কলকাতার এক আঙুর চাষির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তিনি অনলাইনে অর্ডার দিয়ে কলকাতা থেকে মাত্র ৩০টি আঙুরের চারা এনে চাষ শুরু করেন।
সেখান থেকে তিনটি চারা মারা গেলেও বাকি ২৭ থেকে ফল ফলাতে এবং চারা উৎপাদন করতে সক্ষম হন। বাড়ির পাশের কয়েক শতক জায়গাজুড়ে ফয়েজের আঙুর বাগান। এ পর্যন্ত তিনি আঙুর চাষে পুঁজি খাটিয়েছেন ২ লাখ টাকা। তিনি জানান, শিক্ষকতা প্রায় সাড়ে চার বছর। পাশাপাশি আঙুর নিয়ে কাজ করি। চলতি বছরে ইতোমধ্যেই ১২০ কেজি আঙুর বিক্রি করেছি। এখান থেকে শুধু আঙুর বিক্রি নয়, চারা বিক্রি করে আয় করেছি ৫ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)